২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজ সারাদেশে পাঠ্যবই বিতরণী উৎসব চলছে

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী

Published : 01 Jan 2012, 03:09 PM

Updated : 24 Jun 2022, 12:24 AM

আজ আমাদের দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা বৎসরের প্রথমদিন। সারা দেশের স্কুল গুলোতে নতুন ক্লাসে উঠা শিক্ষার্থীদের মাঝে চলছে পাঠ্যবই বিতরণী উৎসব। সেই উৎসব উপলক্ষে আজ ঢাকার মনিপুর স্কুল এন্ড কলেজ(ব্রাঞ্চ-৩) শেওড়াপাড়া শাখায় অভিভাবকদের উপস্থিতিতে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করেন স্কুল সভাপতি কামাল আহমেদ মজুমদার এম.পি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন।