২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগারদের মিছিল: কনোকো-ফিলিপসের সাথে চুক্তির বিরোধিতা

সংকলক

Published : 02 Jul 2011, 05:06 PM

Updated : 25 Jun 2022, 11:06 PM

কনোকো-ফিলিপস এর সাথে তেল-গ্যাস চুক্তির বিরোধীতা করে শনিবার, ০২ জুলাই ২০১১ রাজপথে যুথবদ্ধ অবস্থান ঘোষনা করে বাংলা ব্লগার ও অনলাইন কমিউনিটি। চুক্তি বাতিলের স্লোগান সহকারে মিছিলটি সাড়ে চারটায় টিএসসি থেকে শাহবাগের দিকে অগ্রসর হয়। শাহবাগে সংস্কৃতি সংহতি মঞ্চের সাথে ব্লগারদের মিছিলটি একাত্মতা ঘোষনা করে।

জনপ্রিয় ও শীর্ষ বাংলা ব্লগের অনেক ব্লগারদের সরব উপস্থিতি ছিল এই প্রতিবাদে।