২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাসিনো দ্য মন্ট্রিয়াল

নুরুন নাহার লিলিয়ান

Published : 27 Nov 2016, 10:11 PM

Updated : 23 Jun 2022, 11:21 PM

কানাডার নটর ডেম আইল্যান্ডে অবস্থিত এই বিখ্যাত "ক্যাসিনো দ্য মন্ট্রিয়াল"। তিনটি বিল্ডিং একত্রে নিয়ে গঠিত এই বিনোদন কেন্দ্র। প্রথমটি ফ্রেঞ্চ প্যাভিলিয়ন এবং অন্যটি কুইবেক প্যাভিলিয়ন। এনেক্স বিল্ডিংটিকেই মূলত ক্যাসিনো মন্ট্রিয়াল বলে। ১৯৯৩ সালের ৯ অক্টোবর এই ক্যাসিনোটি খোলা হয়। যা সপ্তাহে সাত দিনই খোলা। তবে ১৮ বছরের নিচে কেউ প্রবেশ করতে পারবে না। মেইন বিল্ডিংটি ছয় তলা এবং এনেক্সটি চার তলা। বেশ মনোমুগ্ধকর এবং বিলাসবহুল ক্যাসিনোতে চারটি রেস্তরা সহ বিনোদনের নানা রকম সুযোগ-সুবিধা আছে। এখান থেকে আয় দিয়ে দেয়া কুইবেক গভর্নমেন্ট কে। কেউ কানাডা গেলে এই "মন্ট্রিয়াল দ্য ক্যাসিনো" কে দেখতে ভুলে না।

ছবি: লিলিয়ান