২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলীন হচ্ছে টেকনাফ শাহপরীর দ্বীপ

জাকারিয়া আলফাজ

Published : 02 Jun 2011, 08:53 PM

Updated : 24 Jun 2022, 12:42 AM

টেকনাফ শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের করাল গ্রাসে বিলীন হয়ে যাচেছ। এ নারকেল গাছ স্বাক্ষী, কিছুদিন আগেও এখানে রহিমা,রশিদ,কালা মিয়া,ফজল আহমদ সহ আরো অনেকের বসতি ছিল। কিন্তু সাগরের রাক্ষুসী ঢেউয়ের থাবায় বেশি দিন টিকে থাকতে পারেনি কেউ। সব হারিয়ে খোলা আকাশের নিচে বহু পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ- বাতাস। যতবার বাঁধ নির্মানের কাজ চলে, এক দশমাংশও খরচ হয়না,বরং ক্ষমতাসীনরা ভাগ-বাটোয়ারা করে।দেখার যেন কেউ নেই।