২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে হাসপাতালই যেন অসুস্থ্!

মমিনুল ইসলাম লিটন

Published : 29 Sep 2015, 02:39 AM

Updated : 23 Jun 2022, 11:32 PM

ঈদের আগের দিন গরু কিনে হাট থেকে ফেরার পথে গরুর গুতায় আহত হয়ে রাজধানির পঙ্গু হাসপাতালে ঠাঁই হল আমার এক স্বজনের। একটি এক্সরের পর জানা গেল পায়ের হাড় ভেংগে গেছে। একটি আংটার দিয়ে পা ঝুলিয়ে বেডে শুইয়ে রাখা হয়েছে তাকে। পরবর্তী চিকিৎসার কোন অগ্রগতি নেই। কারন ঈদের ছুটি। কবে তার পুর্নাঙ্গ চিকিৎসা শুরু হবে বলতে পারছে না কেউই। এই হল ছুটির মৌসুমে আমাদের হাসপতাল গুলির আসল চিত্র। বিশেষ করে ঈদের ছুটিতে আপনি গুরুতর অসুস্থ হয়েছেন তো মরেছেন। ছু্টির মধ্যে কাউকে যেন উপরওআলা হাসপাতালমুখি না করেন। ছবিতে গত রবিবার রাতের পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের এক ওয়ার্ডের একটি চিত্র।