২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় প্রধান সড়ক এখন প্রাইভেট কার পার্কিং স্থল!

আইরিন সুলতানা আইরিন সুলতানা

Published : 31 Aug 2015, 10:39 PM

Updated : 23 Jun 2022, 11:33 PM

ঘটনাটি প্রতিদিনের। ছবি তোলা হয়েছে ৩১ আগস্ট দুপুরের দিকে। উত্তরা জসিমউদ্দীন এভিনিউ এখন নিত্য প্রাইভেট কার পার্কিং স্থল। এই প্রধান সড়ক পার্শ্ববর্তী লেনে রয়েছে স্কলাসটিকা স্কুল। স্কুল শিক্ষার্থীদের জন্য অপেক্ষমান ব্যক্তিগত গাড়িগুলো এখন নিয়ম করে দু'তিনটে লম্বা লাইনে পার্কিং করা হয় প্রধান সড়কেই। পুলিশ-প্রশাসনের সামনেই এই পার্কিং হচ্ছে প্রতিদিন। এই সড়কে একটি ফুটওভার ব্রিজ রয়েছে। ফুটওভার ব্রিজের একটু আগে থেকে জসিমউদ্দীন মোড় ট্র্যাফিক সিগনালের একটুখানি পিছে পর্যন্ত  দাঁড় করিয়ে রাখা হয় ব্যক্তিগত গাড়িগুলো।