২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট্ট ব্যাঙ

ওয়ারা করিম

Published : 23 Jun 2015, 11:04 AM

Updated : 23 Jun 2022, 11:35 PM

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জাতীয় চিড়িয়াখানাতে (National Zoological Park or National Zoo) ঘুরতে গিয়েছিলাম দু'সপ্তাহ আগে। আসলে কাজ ছিল বাংলাদেশ দূতাবাসে – মেশিন রিডেবল পাসপোর্ট তুলতে গিয়েছিলাম। আমাদের দূতাবাসের খুব কাছেই অবস্থিত চিড়িয়াখানাটি তাই মেয়েকে নিয়ে এক ফাঁকে ঘুরে এলাম। অনেক জীবজন্তুর মাঝে কেন যেন ব্যাঙ দেখে চোখ আটকে গেল। চিড়িয়াখানাতে ছোট্ট একটি জলাশয় সৃষ্টি করা হয়েছে যাতে ফুটে ছিল সাদা পদ্ম। কয়েকটি পদ্মপাতার উপর চুপচাপ বসে আছে সবুজ ব্যাঙ…। হাস্যকর শোনালেও দৃশ্যটি কিন্তু বেশ সুন্দর ছিল। ন্যাশনাল জু'টি ১৮৮৯ সালে স্থাপিত।