ভাষার মাসে এইসব ভণ্ডামী না করলে কি চলেনা?
একদিকে সীমান্তে হত্যাকান্ডের প্রতিবাদ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রী এ মাসের ২৩ তারিখ ভারত যাচ্ছেন,
অপরদিকে আগামীকাল মীরপুর স্টেডিয়ামে ভারতীয় শিল্পী বিপাশা বসু,মালাইকা অরোরা ও ঋতুপর্না সেনদের নিয়ে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
ভারতীয় মহিলা শিল্পীদের নিতম্ব/বক্ষদেশ প্রদর্শনীর এ জাতীয় আয়োজন ইতিপূর্বে জনগন কর্তৃক প্রবলভাবে ধিকৃত হয়েছে,বিশেষকরে মহান ভাষার মাসে সীমান্তে বিএসএফ কর্তৃক সীমাহীন অত্যাচার আর নির্যাতনের প্রেক্ষাপটে এজাতীয় আয়োজন ভাষা শহীদদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন ও অপমানজনক বলে মনে করি।
