২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাথগুলোর উচ্ছেদ অভিযানের স্থায়িত্ব চাই

মোঃ সোলায়মান ইসলাম নিলয়

Published : 08 Feb 2012, 01:00 PM

Updated : 03 Oct 2022, 05:01 PM

গত কয়েক দিন ধরে মিরপুর – ২ নং সেক্শনে অবস্থিত মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়াম এবং মিরপুর -১০নং গোল চত্তর এলাকায় ও তার আশ-পাশের অবৈধ স্থাপনা ও ফুটপাথ দখল মুক্ত করেছে প্রশাসন। বিপিএল টি – ২০ টুর্নামেন্ট উপলক্ষে এ উচ্ছেদ অভিযান। নির্বিগ্নে মানুষের চলাচলের জন্যই এই ফুটপাথ দখল মুক্ত ও অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এ থেকে ধারনা করা যায় প্রশাসনের ইচ্ছা থাকলে যে কোন ফুটপাথ দখল মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব। শুধু যে অবৈধ স্থাপনা ও ফুটপাথ দখল মুক্ত তা নয় যে কোন অপরাধ নির্মূল করা সম্ভব।

উচ্ছেদকৃত হকাররা প্রশাসন ও সরকার দলীয় নেতা -কর্মীদের প্রতিদিন ও মাসিক ভিত্তিতে মাসওয়ারা প্রদান করে থাকে। বিপিএল টি – ২০ শেষ হয়ে গেলেই আবার প্রশাসন ও সরকার দলীয় নেতা – কর্মীদের নিয়ন্ত্রণে তা গড়ে উঠবে। ফুটপাথগুলো হকারদের দখলে থাকায় পথচারীদের চলাচলে বিগ্নঘটে ও তাদের ফুটপাথ ছেড়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। ফলে সড়ক দুর্ঘটনার মত ঘটনা ঘটে।

ওয়ার্ল্ড কাপ খেলার সময়ও একই ধরনের উচ্ছেদ অভিযান দেখা গেছে এবং খেলা শেষ হওয়ার সাথে সাথে আবার ফুটপাথ হকারদের দখলে চলে যায়। এই উচ্ছেদ অভিযানের স্থায়িত্ব চাই।