২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল-কোরআন পড়ুন- জীবন গড়ুন- জ্ঞান সমুদ্রে ভ্রমণ করুন

আতাস্বপন

Published : 29 Feb 2016, 01:32 PM

Updated : 03 Oct 2022, 05:01 PM

মানুষের মুক্তির জন্য ধর্মের বিকল্প নেই। ধর্মই পারে মানুষ ইনসানে কামেল অর্থাৎ মানবতার সেবায় নিবেদিত একজন মহাপুরুষ তৈরী করতে। একজন সত্যকারের ধার্মিক লোক কখনই কোন অন্যায় করতে পারে না। একমাত্র ভন্ড বকধার্মিকরাই ধর্মকে ব্যবহার করে নিজ স্বার্থে। তাদেরকে ধর্মের মডেল বানিয়ে ধর্মকে বুঝা যাবে না।
পৃথিবীতে কত ধর্মই না আছে । আছে কত ধর্মিয় গ্রন্থ। প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থই জ্ঞানের ভান্ডার। স্ব স্ব ধর্মের অনুসারিরা তাদের ধর্ম ঠিক ঠাক পালন করলে জগত সুন্দর জান্নাত হয়ে যেত। আমার ধর্ম ইসলাম। আমি আমার ধর্মকে ভালবাসি। আমি দেখেছি ঠিক এই কারনেই আমি প্রতিটি ধর্ম গোত্রের মানুষকেও ভালাবাসি। কারন ভালবাসার মাঝে আছে প্রশান্তি। আর ইসলাম শান্তিরই ধর্ম। বর্তমানে ইসলাম ধর্মকে সঠিক ভাবে মানুষের কাছে উপস্থাপনায় যথেষ্ট অপব্যাখ্যা করা হচ্ছে। যার কারনে শান্তির ধর্মকে আজ আশান্তির বলে মনে করছে অনেকে। তাই মুসলমান তথা ইসলাম ধর্মের অনুসারীদের খুব সাবধানে ধর্ম সম্পর্কে তথ্য প্রদান করতে হবে। সঠিক জ্ঞান আহরন করতে হবে।

মুসলিম আমি এটা আমার সৌভাগ্য এজন্য আমি মহান আল্লাহকে ধন্যবাদ জানাই তার শোকরিয়া করি এজন্যে যে, তিনি আমাকে দয়া করে একমুসলিম পরিবারে পাঠিয়েছেন। তা নাহলে আমি হতাম চরম হতভাগা। একজন মুসলিম হিসাবে আমাদের জানা উচিত কোথা হতে আমি এসেছি, কিভাবে এসেছি আবার কোথায় যাব, কি আমার কর্তব্য নানাবিধ অতিত -বর্তমান আর ভবিষ্যতের তথ্য। এটা একমাত্র কোরআন পাঠের মাধ্যমে সম্ভব। তাই বেশী বেশী কোরআন পাঠ করা উচিত। বাসায় নিশ্চয় বাংলা অর্থ আর ব্যাখ্যাসহ কোরআন শরিফ আছে সবার। আজই পড়ে দেখুন। কি জ্ঞান সম্ভার মহান আল্লাহ তার বান্দার জন্য উপহার দিয়েছেন। যতই পড়বেন ততই অবাক হবেন। বিজ্ঞান যা আবিষ্কার করছে অতিসম্প্রতী দেখা যাচ্ছে কোরআন ১৪০০ বছর আগে তা বলে দিয়েছে ব্যাখ্যা সহ। আমার ক্ষুদ্র জ্ঞানে কিছুর কথা বলছি- যেমন- বৃষ্টি আর মেঘমালা, মানব শিশুর জম্ম, লোহার উপকারিতা, মানব দেহ পুরেগেলে নতুন চামড়া গজানো, মিরাজের মাধ্যমে সময়ের গতি এমনই বিজ্ঞান সমৃদ্ধ নানা তথ্য। আছে অনেক ইতিহাস ভিত্তিক নিদর্শনের কথা যা আজো আমরা ভ্রমন করে দেখতে পাই । যেমন- ফেরাউনের লাশ, ডেথ সি, পাসাপাসি প্রবাহিত দুই দরিয়া সর্বপরি সৌরজগতে দ্বিখন্ডিত চাদ, এমনই অনেক মোজেজা নিয়ে আলকোরআন নাযিল হয়েছে। ইতিহাস ভিত্তিক কাহিনিগুলো আমাদের বর্তমান সময়ে জীবনাচরন কি হবে তা বলে দেয়। যা একজন মোসলমান শুধু নয় সারা মানবজাতির জন্য শিক্ষনীয়। আদম (আ:) , নুহ (আ:), ইব্রাহীম (আ:), মুসা (আ:) ইসা (আ:) সর্বশেষ মহানবী(সা:) আরো অনেক নবির কাহিনি আছে এতে যা সত্যই শিক্ষনিয়। ১১৪টি সুরার মধ্যে সবগুলোর শানে নযুল পরলে বুঝা যায় কিভাবে মহানবিকে আল্লাহ তালা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এ আচর্য কিতাব দিয়েছেন। মহান আল্লাহ পবিত্র কালামে বলেন, এই সেই কিতাব যাতে বিন্দু পরিমান সন্দেহ নেই, এটা মোত্তাকিদের জন্য হেদায়েত।" কাজেই আপনি যদিমোত্তাকি হতে চান কোরআন পড়ুন বুঝুন আর আমল করুন। কোরআনই পারে একমাত্র কোরআনই পারে আপনাকে সত্য সুন্দরের পথ দেখাতে। দুনিয়ায় এবং আখেরাতে। কারন এটা শুধু মাত্র ধর্মীয় গ্রণ্হ নয়, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটা জীবন্ত মোজেজা। মহান আল্লাহ আমাদের সকল কাজ যেন হয় কোরআনকে সামনে রেখে তার দেখানো পথে। আমিন।।।

বিদ্র: জ্ঞান অর্জনের ক্ষেত্রে ছেলে-মেয়র মধ্যে কোন পার্থক্য ইসলাম করেনা। এ অধিকার সবার সমান। তবে ইজ্জত আবরু রক্ষা করে।
প্রত্যেক মুসলিম নর নারীর উপর ইলমে দ্বিন শিক্ষা করা ফরজ। – আল হাদিস।
আর তাই জ্ঞান অর্জন করতে থাকুন শেষ দিন পর্যন্ত।