২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমে স্বাধীনতার অপব্যবহার

জনতার মতামত

Published : 06 Jan 2012, 03:22 PM

Updated : 03 Oct 2022, 05:01 PM

বর্তমানে সংবাদ মাধ্যমগুলো স্বাধীনতার স্বাদ ভোগ করছে। কিন্তু অত্যন্ত দুক্ষের সহিত লক্ষ করছি যে বেশির ভাগ সংবাদ মাধ্যম শুধুমাত্র ব্যবসার জন্য ও রাজনৈতিক উদ্দেশে সংবাদ প্রচার করছে। এর মধ্যে পেশাদারীত্ত নেই। টাকার বিনিময়ে যে কর খবর, বিজ্ঞাপন, টক শো ইত্যাদি প্রচার করছে। যেমন ধরুন আসিয়ান সিটি নামের একটি ডেভেলপার কোম্পানীর বিজ্ঞাপন বেশিরভাগ টিভি, পত্রিকা প্রচার করছে। অথচ উক্ত কম্পানিটির নাম নিবন্ধন (রেজিস্ট্রেশন) নাই, নিজস্ব জমি নাই, যাদের নামে অন্যের জমি দখলের সহস্রাধিক মামলা আছে ইত্যাদি। অবস্থা দৃস্টে মনে হয়, কেউ যদি গাঁজা-হেরোইন এর বিজ্ঞাপন দিতে চায় তাহলেও ব্যবসায়িক স্বার্থে গণমাধ্যমগুলো প্রচার করবে।

তাহলে কী তাদের কোনও নীতিমালা মানতে হয় না?