২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছন ফিরে দেখি…

আবছায়া

Published : 01 Jan 2012, 07:54 PM

Updated : 03 Oct 2022, 05:00 PM

মহাজোট যখন নির্বাচনে জয়লাভ করে তখন মনে একটা আশা খুজে পেয়েছিলাম যে, দেশটার এখন একটু পরিবর্তন হবে৤ কর্তাব্যক্তিদের মন মানসিকতার একটু উন্নয়ন ঘটবে। তারা দেশের জন্য একটু ভাববেন। বর্তমান সরকার মানুষেকে যে আশা দিয়েছিল তার চার আনাও বাস্তবায়ন করতে পারেনি।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রতি ঘরে ঘরে একজন করে সরকারি চাকুরি দেওয়া হবে। আমি যতদুর জানি, কার্যক্রমটি উত্তরবঙ্গের একটি জেলায় শুরু হয়েছিল৤ এর পরে কোনো অগ্রগতি হয়েছে কিনা আমার জানা নাই। একশ আসনের বিপরীতে পরীক্ষা দিতে হয়ে কমপক্ষে বিশ থেকে ত্রিশ হাজার। বেকাররের সংখ্যা কোটির ঘর পেরিয়েছে।

চার দলীয় জোটের ভরাডুবি হয়েছিল দুর্নীতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বর্তমান সরকার তার ওয়াদা রক্ষা করতে পারেনি। ২০১১ সালে জ্বালানির মূল্য বেড়েছে চার বার আর এতে করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চলে যাচ্ছে সাধারণ মানষের হাতের নাগালে।