সারের প্রয়োজনীয়তা ও পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ
সারের প্রয়োজনীয়তা :
গাছের বৃদ্ধির জন্য ১৭টি মৌলিক পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। এসব পুষ্টি উপাদানের কিছু (হাইড্রোজেন, অক্সিজেন ও কার্বন ) আসে পানি ও বাতাস হতে বাকী ১৪টি ( নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, গন্ধক, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ক্লোরিন, লৌহ, ম্যাঙ্গানিজ, বোরণ, দস্তা, তামা, মলিবডেনাম, কোবাল্ট ) আসে মাটি হতে। এদের যে কোন একটির অভাবে গাছের জীবনকাল পূর্ণ হতে পারেনা যার মধ্যে উল্লেখযোগ্য অবস্থা হচ্ছে গাছ খাটো ও ক্ষীণকায় হওয়া, ফুল ও ফল না হওয়া বা বিকৃত হওয়া, স্বাদ ও মান নিন্মমানের হওয়া ইত্যাদি। সার প্রয়োগ করে এসব ঘাটতি পূরণ করা যায় ও ফসলের সর্বাচ্চ ফলন আহরণ সম্ভব।
পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ:
নাইট্রোজেন
– গাছের পাতা হালকা সবুজ থেকে হলদে বর্ণ ধারণ করে। নিচের পাতায় এ লক্ষণ শুরু হয়, ক্রমান্বয়ে উপরের পাতায় লক্ষণ ছড়িয়ে পড়ে এবং অবশেষে ঘাটতি চরমে পৌছলে সম্পূর্ণ মাঠের ফসল সমানভাবে হলদে দেখায়।
– গাছ খাটো হয় ও বৃদ্ধি কমে যায়।
– পূর্ণ বয়স হবার আগেই ফুল ধরে।
– ফুল-ফল আকারে ছোট হয় ও ফলন কম হয়।
– ধান, গম ও অন্যান্য দানা শস্যে কুশি কম হয়।
ফসফরাস
– দানাদার ফসলে কুশির সংখ্যা কম ও খাটো হয়।
– অনেক ফসলে পাতাগুলো স্বাভাবিকের তুলনায় গাঢ় সবুজ আকার ধারন করে। পাতা এবং কোন কোন সময় কান্ডে লালচে-বেগুনি রং দেখা যায়।
– শিকড়ের বৃদ্ধি কসে যায়।
– ফুল ও ফল কম ধরে এবংবীজ উৎপাদন হ্রাস পায়।
– ফসল পাকতে দেরি হয়।
– শিম জাতীয় গাছে নডিউলের পরিমাণ কমে যায়।
পটাশিয়াম
– বয়স্ক পাতার আগা ও কিনারা ঝলসে বা পুড়ে যাওয়ার মত দেখায়।
– কান্ড দুর্বল তাকে, প্রয়ই হেলে পড়ে এবং রোগ, খরা ও শৈত্যাঘাতে সংবেদনশীলতা বৃদ্ধি পায়।
– পাতা ও ফুল/ফল ঝরে যেতে পারে।
– শিম জাতীয় গাছের পাতা হলদে হয়ে সাদা ছোপ ছোপ দাগে পরিণত হতে পারে।
– বীজ ও ফল াাকারে ছোট হয় এবং কুঁচকে যায়।
গন্ধক
– কচি পাতা হলদে-সাদা কা ফ্যাকশে বিবর্ণ রং ধারণ করে এবং দীরে ধরে পুরাতন পাতাও হলদে হয়ে যায়।
– ফসল পাকতে দেরি হয়।
– শস্যের গুণগত মান লোপ পায়।
– গাছ খর্বাকৃতি হয় এবং ফলন কমে যায়।
– অম্লিয় ও কম জৈব পদার্থ সম্পন্ন মাটিতে গন্ধকের অবাব দেখা যায়।
দস্তা
– কচি পাতার মধ্য শিরা বিশেষ করে গোড়ার দিকে সাদা হয়ে যায়। পুরাতন পাতায় মরিচা পড়ার মত ছোট ছোট দাগ দেখা যায় এবং পরে বাদামী নং ধারন করে।
– পাতার আকার ছোট হয় কোন কোন পাতার কিনারা কুঁচকে যায়।
– গাছের বৃদ্ধি কমে যায় ও ক্ষেতের ফসলের বৃদ্ধি াবসান হয়।
– ফসল দেরিতে পরিপক্ক হয়।
– অধিক অম্ল ও চুনাযুক্ত মাটিতে দস্তার অভাব দেখা যায়।
ক্যালসিয়াম
– নতুন পাতা সাদা হয়ে যায়।
– বাড়ন্ত অংশ মরে কুঁকড়ে যায়, ডগার অবনতি ঘটে এবং কিছু কিছু বোটা ভেঙ্গে পড়ে।
– প্রস্ফুটিত ফুল পচন ধরে।
ম্যাগনেশিয়াম
– বয়স্ক পাতায় হালকা সবুজ ও হলদে জ্বলে যাওয়া বিবর্ণ ধারণ করে, তবে শিরাগুলো সবুজ থাকে।
– অল্প ও হালকা বুনটের মাটিতে ম্যাগনেশিয়ামের অভাব বেশি দোখা যায়।
বোরণ
– পাতার ফলকের ডগা ফ্যাকাসে সবুজ। বাড়ন্ত ডগা মরে যায়।
– দানা হয় না বা ফলের আকার বিকৃত হয়।
– চিনা বাদামের শূণ্য গর্ভ ও তুলা পাতার বোঁটা প্রশস্ত ও প্যাচানো দাগহয়।
মলিবডেনাম
– কচি পাতার চেহারা চিত্র-বিচিত্র ফ্যাকাশে হয়, পাতা বিবর্ণ হয় ও নেতিয়ে পড়ে।
– শিম জাতীয় ফসলের শিকড়ে নডিউল গঠন ব্যাহত হয়।
লৌহ
– পাতা হালকা ফ্যাকাসে রং ধারণ করে তবে শিরাগুলো সবুজ থাকে প্রথমে কচি পাতায় লক্ষণ দেখা দেয় কিন্তু ঘাটতি প্রকট হলে সারা গাছের পাতায় দেখা দিতে পারে।
ম্যাঙ্গানিজ
– লোহার অভাবের অনুরূপ।
– তবে বাড়নের পরবর্তী পর্যায়ে সাদা হওয়ার পরিবর্ত পাতায় তন্তুর ক্ষয় দেখা যায়।
তামা
– কচি পাতা হলদে-সাদা ছিট পড়ে ও পাতা পাঁকিয়ে যায়।
– দানা শস্যে ফুলের ছড়ার বৃদ্ধি ব্যাহত হয়। দানা ছোট, দানাশূণ্য,ছড়া বের না হওয়া তামার ঘাটতির কিছু লক্ষণ।
ক্লোরিন
– পত্রাংশের ডগা নেতিয়ে পড়ে,হলদে-সাদা ছিট পড়ে যা ব্রোঞ্জ রং এ পরিবর্তত হয় ও শুকিয়ে যায়।নারিকেল ও অয়েল পাম জাতীয় গাছে প্রয়ই ক্লোরিনের অভাব দেখাযায়।
