২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অরণি সাহিত্য পুরস্কার ২০১১

বাসন্ত বিষুব

Published : 18 Dec 2011, 06:47 PM

Updated : 03 Oct 2022, 05:02 PM

২০১১ সালের অরণি সাহিত্য পুরস্কার পেয়েছেন ভারতের সত্তর দশকের কবি কমল চক্রবর্তী ও বাংলাদেশের ষাট দশকের কবি ফারুক আলমগীর। গতকাল ১৭ ডিসেম্বর টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক এবং সভাপতিত্ব করেন অরণি সাহিত্য পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও উপসচিব কবি মোহাম্মদ আবদুল মাননান। উল্লেখ্য টাঙ্গাইল থেকে প্রকাশিত কবি মাহমুদ কামাল সম্পাদিত ছয় মাসের সাহিত্য পত্রিকা অরণি প্রতি বছর বাংলাদেশ ও ভারতের দুজন প্রথিতযশা কবিকে `অরণি সাহিত্য পুরস্কার' প্রদান করে থাকে।


কবি ফারুক আলমগীরের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ফজলুর রহমান খান ফারুক, পাশে কবি জাহাঙ্গীর ফিরোজ।


কবি ফারুক আলমগীরকে সার্টিফিকেট দিচ্ছেন কবি মোহাম্মদ আবদুল মাননান।


ভারতের কবি কমল চক্রবর্তীর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ফজলুর রহমান খান ফারুক, পাশে কবি মোহাম্মদ আবদুল মাননান।


কবি কমল চক্রবর্তীকে সার্টিফিকেট দিচ্ছেন কবি মোহাম্মদ আবদুল মাননান, মাঝে ফজলুর রহমান খান ফারুক।