২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুমানা মঞ্জুরকে নিয়ে ‘মায়াকান্না’ চলছেই

জাহেদ-উর-রহমান

Published : 06 Dec 2011, 02:57 PM

Updated : 03 Oct 2022, 05:01 PM

রুমানা মঞ্জুরের স্বামী সাঈদের মৃত্যুতে রুমানা মঞ্জুরকে নিয়ে আমাদের 'মায়াকান্না' আবার মাথা চাড়া দিয়ে উঠছে। রুমানা মঞ্জুরের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটা নিয়ে 'মাতামাতি'তে আমাদের চরিত্রগত একটা দিক নিয়ে আমার একটা পর্যবেক্ষন আছে। এই ক্ষেত্রে 'মায়াকান্না'র মতো একটা আপত্তিকর শব্দ আমি সজ্ঞানে, চিন্তা-ভাবনা করেই ব্যাবহার করেছি। এই বিষয়টা নিয়ে আমি এই ব্লগে আমার প্রথম দিকের একটি পোষ্ট লিখেছিলাম, যার শিরোনাম ছিল "আরও অনেক 'তারেক মাসুদ' এর মৃত্যু এবং 'রুমানা মঞ্জুর' এর অন্ধত্ব চাই" । অত্যন্ত প্রাসঙ্গিক হওয়াতে এই পোষ্টটির প্রতি আবার সবার দৃষ্টি আকর্ষন করছি। পোষ্টটা পড়লেই আশা করি এটা স্পষ্ট হয়ে যাবে যে আমাদের অনেক 'সমাজ-সচেতন' মানুষদের একটা ব্যাপারের প্রতি ভয়ঙ্কর ক্ষোভ থেকেই আমি এই আপত্তিকর শব্দটা ব্যাবহার করেছি।