২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনে পড়ল ১৯৯০

সৌরভ

Published : 12 Feb 2011, 12:04 AM

Updated : 03 Oct 2022, 05:02 PM

সে দিনের কথা আজো মনে পড়ে। ১৯৯০ এর ডিসেম্বর মাস। আমি তখন ক্লাস সিক্স এর ছাত্র। কিশোরগঞ্জ সরকারী বয়েজ স্কুলের সর্বকনিষ্ঠ শ্রেণীর ছাত্র হয়েও স্থানীয় সরকারী কলেজের বড় ভাইদের আহ্বানে ক্লাস বর্জন করে যোগ দিতে হয়েছিল স্বৈরাচার বিরোধী মিছিলে। যদিও সুযোগ পাওয়া মাত্র মিছিল থেকে পালিয়ে বাসায় চলে গিয়েছিলাম। রাজনীতির অ আ ক খ না বুঝেও একটা মহান আন্দোলনে শামিল হতে পেরেছিলাম বলে আজো নিজেকে গর্বিত মনে করি। গণতন্ত্রের দিকে পা বাড়ানো প্রাচীন সভ্যতার ঐতিহ্যবাহী মিশরবাসীর জন্য রইল শুভ কামনা।