২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামান্য অপরাধের শাস্তি এত কঠিন!

আজিজুল আলম সঞ্চয়

Published : 24 Oct 2011, 08:29 PM

Updated : 03 Oct 2022, 05:00 PM

মোবাইল ফোন ব্যবহারের মত সামান্য অপরাধে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রসা শিক্ষক এক কিশোর ছাত্রকে বেদম পিটিয়েছে। লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারায় অবস্থিত দারুল আজকার গিয়াসুল উলুম মাদ্রাসায়।

নির্যাতিত কিশোর গত ১৬ অক্টোবর সকাল ১০ টার দিকে শহরের কলেজ পাড়ার বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার সময় একটি মোবাইল ফোন সেট সঙ্গে নিয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওই মাদ্রসার হেবজ বিভাগের শিক্ষক মো. মোবারক হোসেন তার পিঠ ও দুই হাতের বাহুতে বেত দিয়ে বেধড়ক পেটায়। এতে তার পিঠ ও বাহুতে মারাত্মক রক্তাক্ত ক্ষত সৃষ্টি হয়। এ ঘটনাটি তখন সে বাসার কাউকে জানায়নি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছাত্র-ছাত্রীদের মারধর করা নিষেধের কড়া নির্দেশ থাকা স্বত্তেও ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনাটি ঘটেছে।