২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনাপাড় স্কুলের শিক্ষার্থীদের বইয়ের জন্য জরুরী সাহায্যের আবেদন

আজমান আন্দালিব

Published : 18 Jan 2011, 08:48 PM

Updated : 03 Oct 2022, 05:02 PM

প্রিয় বন্ধুরা,

চলতি বছর এখন পর্যন্ত আমরা মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের জন্য ক্লাস ওয়ান এবং ক্লাস টু এর বই ম্যানেজ করতে পারিনি।
ক্লাশ ওয়ানের ৬০ সেট এবং ক্লাশ টু এর ২০ সেট বই প্রয়োজন।

আপনারা আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, ছেলে-মেয়ে, ভাই-বোন যারা নতুন ক্লাশে উত্তীর্ণ হয়েছে তাদের পূর্ববর্তী বইগুলো যদি স্কুলের শিক্ষার্থীদের জন্য দান করেন তবে নতুন বছরে এই শিশুদের পড়াশোনাটা নির্বিঘ্ন হবে।

বই পাঠানোর ঠিকানাঃ

এমপ্লয়মেন্ট ফোকাসড লার্নিং বাংলাদেশ
৩০৮, দনিয়া, রসুলপুর, যাত্রাবাড়ী
ঢাকা-১২৩৬।
সর্বপ্রকার যোগাযোগঃ ৭৫৫৪৬৭৩/ ০১৭২৭২৬২১৯৫

======================================================================================================================
বিস্তারিতঃ মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন সংবাদঃ নতুন বছরের কার্যক্রম, শিক্ষার্থীদের বই এবং স্মরণিকা প্রসঙ্গ
======================================================================================================================