০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের কোপে মিরপুরের নিরীহ বৃক্ষরাজির গর্দান গেলো!

কৌশিক আহমেদ

Published : 13 Jan 2011, 04:47 PM

Updated : 03 Oct 2022, 05:01 PM

সহকর্মী জানালো মিরপুরে নাকি শুরু হয়েছে বৃক্ষনিধন। বেচারাদের গর্দান যাচ্ছে বিশ্বকাপের অঙ্গসজ্জায়। পুরা মিরপুর জুরে এখন চলছে সড়ক, ড্রেন সংস্কার। ড্রেন দেখলেই বোঝা যাচ্ছে এগুলো কেবল বিশ্বকাপকে মাথায় রেখেই করা হচ্ছে। কোনো সমন্বিত পরিকল্পনা আছে বলে মনে হয় না। প্রতি রাস্তার দুই পাশে গর্ত খুড়ে ড্রেন বানালেই হলো আর কি। কোথাকার পানি কোথায় গড়াবে তার কোনো ঠিকানা নাই। এমনকি বেশীরভাগ ড্রেনের দুই পাশই বন্ধ। আজিব কারবার!

তেমন চলছে সড়ক উন্নয়ন। ধারণা করি এসব রাস্তায় যে আস্তরণ পড়ছে তার স্থায়িত্বও হবে দুই মাস। বিশ্বকাপ যাবে তো রাস্তাও যাবে। এবং আগের তুলনায় আরো ঘোরতর হবে নিশ্চয়।

বাঙালির বরবারের যা অভ্যাস একদম শেষে এসে কাজের তোড়জোড় বাড়ে। সারা বছর হরেরেরে করে এখন পুরা মিরপুরবাসীকে অবরুদ্ধ করে ফেলেছে। অথচ বিগত দুই বছর যাবত ক্রমশ উন্নয়নগুলো করা যেতো।

এই ধামাকায় এবার বৃক্ষ গেলো। এদের তো আর ফরিয়াদ করার কোনো জায়গা নেই। মানুষ যেখানে অবরুদ্ধ, বৃক্ষতো সেখানে নেহায়েতই অমানুষ।