২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাধীনতার স্বপক্ষ আর বিপক্ষ’; ২০১১ সালে এর নয়া রূপ কী?

তারিক মাহমুদ

Published : 21 Aug 2011, 08:28 AM

Updated : 03 Oct 2022, 05:02 PM

‎'স্বাধীনতার স্বপক্ষ আর বিপক্ষ'; বিষয়টা নিয়ে বাতচিৎ হওয়া জরুরী মনে করছি। ২০১১ সালে এসে 'স্বাধীনতার স্বপক্ষ আর বিপক্ষ' আমরা চিহ্নিত করবো কি করে? কোন কোন শর্তের ভিত্তিতে? কোন কোন বৈশিষ্ট্যে? আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে 'স্বাধীনতার স্বপক্ষের শক্তি' বলে একটা আওয়ামী মতাদর্শ বিদ্যমান। আধিপত্যবাদী এই মতার্দশ সামাজের সুবিধাবাদী, সংস্কৃতিবান একটি অংশের মাঝে ব্যাপক শক্তিশালী, এবং তারা এই মতাদর্শের সুবিধা ভোগ করে থাকেন। আমরা কি এটাকেই স্বাধীনতার স্বপক্ষের অবস্থান বলে ধরে নিবো?

উল্টো দিকে 'স্বাধীনতার ঘোষক' নামক একটি পাল্টা মতার্দশও জনগণের মাঝে চাপিয়ে দেওয়ার চেষ্টা বিদ্যমান। এর ব্যাপারেও অবস্থান নেওয়া জরুরী।

নোট: পোস্টটি মূলত আহ্বান মূলক পোস্ট। ব্লগারদের আলাপ-আলোচনায় একটি পূর্নাঙ্গ পোস্ট হয়ে উঠবে আশা করি। ব্লগারদের আলোচনায় অংশ গ্রহনের আহবান রইলো।