২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খণ্ড-বিখণ্ড কাব্যঃ আমি আর ঈশ্বর পর্ব

আইরিন সুলতানা আইরিন সুলতানা

Published : 10 Jan 2011, 12:48 PM

Updated : 03 Oct 2022, 05:02 PM

[১]
ঈশ্বর খেলার আদ্যোপান্ত জানতেন। কলকাঠি নির্দেশনা তার।
তাই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ দায়ের করে রণে ভঙ্গ দিলাম।
তুচ্ছ মানবেরও আত্মাভিমান রয়েছে পরমেশ্বর বুঝুক এবার।

[২]
সে বহুকাল হলো, মুখ দেখাদেখি স্থগিত রেখেছি আমি আর ঈশ্বর।
যার যার 'ইজম' সামলাতে দু'জনেই তৎপর।

[৩]
ঈশ্বরে রেখে বিশ্বাস আমি হই যতটা ধন্য,
ঈশ্বরও কি ভক্তি পোষেণ ততটা আমার জন্য?

[রচনাকালঃ ১৩ ডিসেম্বর ২০১০|২৬ ডিসেম্বর ২০১০|২৯ ডিসেম্বর ২০১০]