২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি ফলাফল নিয়ে ডিজিটাল আমলাতান্ত্রিক জটিলতা!!

ফাহিম ইবনে সারওয়ার

Published : 27 Jul 2011, 04:25 PM

Updated : 03 Oct 2022, 05:02 PM

আজকে HSC এর রেজাল্ট দেবে। আমার ছোট বোন এবার পরীক্ষা দিয়েছে। তাই সকাল থেকেই আমি রেজাল্ট জানার জন্য সরকারি ওয়েবসাইট educationboardresults.gov.bd ব্রাউজ করে চলছি। সকাল ১০টায় পেইজটা ৬ বার ট্রাই করার পর ওপেন হলো। তার নিচে লাল কালি দিয়ে লেখা‌‌ 'দুপুর ২টার পর রেজাল্ট পাওয়া যাবে'।

সেবারের মত ক্ষান্ত দিয়ে দুপুর ২টার সময় বসলাম। এদিকে বাসার সবাই টেনশনে অস্থির। এবার আবার 'পেপারলেস রেজাল্ট' হওয়ায় কলেজেও রেজাল্ট টানাতে দেরী হচ্ছে।

আর আমি দুপুর ২টা থেকে ওয়েবসাইট রিলোড দিয়েই যাচ্ছি কিন্তু 'বাবা' যে সরকারি 'মাল'!! এত সহজে উনি ফাইল ছাড়েন কি করে?? PROBLEM LOADING PAGE সিগন্যাল দিয়েই যাচ্ছে রেজাল্টের পেইজ।

মাঝখানে 'বাবা' একবার দেখা দিলেন। কিন্তু বোর্ড এবং রোল লিখে Submit করতেই 'বাবা' আবার আটকায় গেলেন। আবার আরেক জটিলতা। রেজাল্ট এখন পাবলিশ হলেও 'পুরো রেজাল্ট উইল পাবলিশ লেটার'। ব্যটা যেটা একটু পরে দেখাতে পারবি সেটা এখন কেন পারবি না??

যত্তসব gov.bd (জিওভি ডট বিডি)!! কেন বাবা .com (ডটকম) বা .net (ডট নেট) এ একাউন্টটা খোলা যেত না??

কমপক্ষে একশো থেকে দেড়শো বার রিলোড দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি কিন্তু 'মহামান্য' পেইজের কোন দেখা নাই। নিজের পিসিতে কাজ না হওয়ায় এক বন্ধুর পিসি থেকে চেষ্টা করলাম কিন্তু সেখানেও এক অবস্থা। শেষ পর্যন্ত বেলা সাড়ে ৩টায় ক্ষান্ত দিলাম। কারন এর মধ্যে কলেজে রেজাল্ট দিয়ে দিছে আর মোবাইল থেকেও রেজাল্ট পাওয়া গেছে!! আমার বোন আর্টস থেকে জিপিএ ৬৫ পেয়েছে!!!

ডিজিটাল আমলাতন্ত্রের জয়!
ডিজিটাল আমলাতন্ত্র জিন্দাবাদ!!
ডিজিটাল আমলাতন্ত্র চিরজীবি হোক!!!