২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসুন মেয়েটির জন্য কিছু করি

সাইফুল আলম সাইফুল আলম

Published : 10 Jun 2012, 08:38 PM

Updated : 24 Jun 2022, 12:10 AM

মেয়েটির নাম জুলেখা আক্তার রিয়া। বয়স ধরে নিলাম আনুমানিক ১২ থেকে ১৫। মেয়েটির বাড়ী ফেনী জেলার ফুলগাজী থানাধীন আমজাদহাট ইউনিয়নে এই বয়সের একটা মেয়েকে নিয়ে আমার আজকের লেখার কারন হচ্ছে মেয়েটি ধর্ষিত হয় কিছুদিন আগে, যথারীতি থানায় মামলা ও হয় মামলা নং ১৬ তারিখ ২৬/০৫/২০১২ থানা ফুলগাজী ,যথারীতি পত্রিকায় রিপোর্ট ও প্রাকাশিত হয় এই মামলার মুল আসমীর নাম নুর ইসলাম ,তার আর ও একটা পরিচয় আছে সে রাজাকার ,তারপর যথারীতি সময় গড়ায় আর গতকাল আমার এক বন্ধুর কাছে শুনলাম টাকার বিনিময়ে ওই নুর ইসলাম রাজাকার নাকি মামলা থেকে তার নাম বাদ দেয়ার কাজটি ইতিমধ্যে প্রায় সম্পন্ন করে ফেলেছেন, আমার এক বন্ধু ব্যাপারটা আমাকে বললো আরও বললো এ ব্যাপারে তাকে সহযোগিতা করতে যাতে মেয়েটি তার বিচার পায় সত্যিই আমাদের কত সামান্য ক্ষমতা মেয়েটির জন্য আমরা কি কিছুই করতে পারবো না?