২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কাইল্যান্সার ও অনন্য পিটিসি সাইট বন্ধ করুন

কামরুল হাসান

Published : 02 Jun 2012, 12:53 PM

Updated : 24 Jun 2022, 12:11 AM

আমাদের দেশে অনেক পি টি সি সাইট প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। এর পরেও বেড়েই চলেছে পি,টি,সি সাইট এর ব্যাবসা। যেমন নিউ-শেরাটন, ডোলেন্সার, অনলাইন অ্যাড ক্লিক ইত্যাদি। গতকাল স্কাইল্যান্সার তাদের অফিস বন্ধ করে পালিয়েছে , অচিরেই অনন্য সাইট ও পালাবে । সরকার কি ইচ্ছা করলে এ সকল সাইট বন্ধ করতে পারে না? আর কত লোককে সর্বস্বান্ত করতে দিবে সরকার। সরকার যদি ফেসবুক, ইউটিউব বন্ধ করতে পারে তাহলে কেন পি, টি, সি সাইট বন্ধ করছে না?

আমি মনে করি ন্যাশনাল আই,এস,পি থেকে সকল পি, টি, সি সাইট বন্ধ করে দেয়া যাতে আর কেউ এই পি, টি, সি সাইট এর প্রতারনার শিকার না হয় ।