২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে নাটোর জেলা ছাত্র পরিষদ গঠিত

ইমদাদ হক

Published : 16 Mar 2011, 08:23 PM

Updated : 24 Jun 2022, 12:46 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গতকাল বুধবার নাটোর জেলা ছাত্র পরিষদ গঠিত হয়েছে। এতে মাহি মাহফুজ সভাপতি ও ইমদাদ হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বাৎসরিক পরিকল্পনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাগর ও সুমন, অর্থ সম্পাদক রুদ্র, অফিস সম্পাদক দেলোয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন, সাংস্কৃতিক সম্পাদক রুমী, ছাত্রকল্যাণ সম্পাদক জুই, যোগাযোগ সম্পাদক রাসেল, ক্রীড়া সম্পাদক হাবিব। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইমরান হোসেন।

নাটোরের শিক্ষার্থীদের ০১৯১৪৮৭৪৪৪৭ অথবা ০১৯১৫৩৪৩৫১৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।