২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকদি’র ঝিলে ভেসে থাকা লাশ

আইরিন সুলতানা আইরিন সুলতানা

Published : 31 May 2012, 10:12 AM

Updated : 24 Jun 2022, 12:11 AM

সকাল ৮:৫৮।

মানিকদি রাস্তায় (নতুন রাস্তার পাশে) ঝিলের পাশে সারি সারি জনতা। জানা গেল ঝিলে লাশ পাওয়া গেছে। কোথায় জিজ্ঞেস করতেই মহিলা-পুরুষ হাত তুলে দেখিয়ে দিল ঝিলের এক দিকে। দেখা গেল মাথা থেকে বুক পর্যন্ত ভেসে থাকা মৃত মানব শরীর।

পুলিশকে খবর দেয়া হয়েছে কিনা জানতে চাওয়ায়, এক তরুণ অভিযোগ করল, "পুলিশ কি এখন এগুলো সামলাবো, নাকি সাংবাদিক পিডাবো!"

তাহলে কোন সাংবাদিকদের কি খবর দেয়া হয়েছে?

উত্তরে জানা গেল, "আসছিল। সময় টিভি থেকে।"

লাশ তোলার কোন ব্যবস্থা করেনি কেউ?

কে লাশ তুলে নিজের ঝামেলা বাড়াবো এখন!

লাশ দেখা গেছে কখন?

আজ সকালে।

এক মহিলা বললেন, কেউ মাইরা লাশ পানিতে ফালায় দিয়া গেছে।