২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ইয়াবা ব্যবসায়ীরা অপ্রতিরোধ্য

অনন্তরাজ

Published : 31 May 2012, 10:38 AM

Updated : 24 Jun 2022, 12:11 AM

ইয়াবা বর্তমান সময়ে নেশার জগতে এক প্রলয় সৃষ্টি করেছে। সহজে বহনযোগ্য বলে বর্তমান অধিকাংশ তরুন এ পেশায় নিয়োজিত। শিল্প নগরী হিসেবে এতদিন টংগী বিখ্যাত ছিল কিন্তু বতর্মানে ইয়াবার মরণ নেশায় সবাই ব্যস্ত। বিশেষ করে টঙ্গীর শেরেবাংলা রোডে এর ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় ইয়াবাসেবীদের মিলন মেলায় পরিনত হয় শেরে বাংলা রোড পানির পাম্পের চায়ের দোকান সমূহে। টংগীর অপরাধ জগতের গডফাদার হিসেবে পরিচিত মাসুদ গাজী ইয়াবার যোগানদাতা, এছাড়া নারী পাচারকারী চক্রের সাথে রয়েছে গভীর সম্পর্ক। আওয়ামী নেতাদের সাথে চলাফেরার কারণে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায়না।