২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ! সাবধান! ১০০ গজ দুরে থাকুন!

হুমায়ৃন কবীর

Published : 30 May 2012, 10:13 AM

Updated : 24 Jun 2022, 12:11 AM

গত কয়েক মাস ধরে একের পর এক ঘটনা ঘটেই চলছে, মনে হচ্ছে আঘাতের চিহ্ন না শুকাতেই আবারো নুনের ছিটা, আর সহ্য হচ্ছে না। যেখানে এতদিন ভাবতাম পুলিশ কাছে থাকুন নিরাপদ থাকবে, কিন্তু আজ শুনছি "পুলিশ" সাবধান ১০০ গজ দুরে থাকুন । আমি ভাবছি এরা সত্যিকারের পুলিশ নাকি পুলিশের বেশধারী দলের কোন লোক ? না পুলিশ ই ভাবছে আমরা পুলিশ- আমরাই পারি শিক্ষক পেটাতে,আমরা পারি সাংবাদিক পেটাতে,আমরা পারি ব্লগারদের পেটাতে,আর একমাত্র আমরাই পারি কোন নারীর ইজ্জত নিযে ছিনিমিনি খেলতে।