২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর কত রক্ত ঝরবে!

সাইফুল আলম সাইফুল আলম

Published : 29 May 2012, 10:10 AM

Updated : 24 Jun 2022, 12:11 AM

সকাল বেলা ফেইস বুক খুলতেই গিয়াস ভাই এর (দেশ আমার-দেশ টিভি) একটা স্টাটাস দেখলাম সাথে ছবি আর তাতে রক্ত আর রক্ত ,দেখলাম বিডি নিউজ কার্যালয়ে হামলায় গুরুতর আহত সাংবাদিক নেওয়াজ রিফাত,সালেহ উদ্দীন এবং পরিচ্ছন্নতা কর্মী রুহুল আমিন ছবিটা দেখে মনে হলো এ যেন রক্তের হোলি খেলা মনে আমার নিজের উপর এ হামলা কারন আমি ও য়ে মাঝে মধ্যে বিডি নিউজ এর ব্লগে লিখি তাই একেবারে ব্যাক্তিগত আঘাত মনে হলো আমার। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। কোন তদন্ত কমিটি চাইনা ,চাইনা ২৪ ঘন্টার কোন আল্টিমেটাম ,কোন প্রতিশ্রুতি ও শুনতে নারাজ গতকাল পুলিশ পেটালো প্রথম আলোর সাংবাদিক আজকের ঘটনা আরও মারাত্মক আর কত? সাংবাদিক নির্যাতনের এ চিত্র বলে দেয় আমরা কেমন আছি কেমন আছে সাধারন জনগন ,আমরা বিচার চাই খুব দ্রুত সেই সাথে চাই আর কোন সাংবাদিক যেন নির্যাতিত না হয়।