২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক মোজাফফর আহমেদ আর নেই!

মোঃ গালিব মেহেদী খান

Published : 23 May 2012, 02:20 PM

Updated : 24 Jun 2022, 12:12 AM

অধ্যাপক মোজাফফর আহমেদ আর নেই ইন্নালিল্লাহে … রাজিউন । মানুষ চিরঞ্জীব নয় আর তাই মৃত্যুর স্বাদ তাকে গ্রহন করতেই হয়। কিন্তু কিছু কিছু মানুষের চীর প্রস্থান আমাদের বিশেষভাবে ব্যথিত করে। তাঁর এই চলে যাওয়ায় আমরা হারালাম সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে দেশের জন্য কথা বলার এক সাহসী সৈনিককে। যাদের সংখ্যা এ দেশে খুব বেশি নয়। মানুষ তার জীবদ্দশায় যা কিছু করে তার সবই রেখে প্রস্থান করে। অধ্যাপক মোজাফফর আহমেদ তার জীবদ্দশায় যে আদর্শ স্থাপন করে গেছেন আমরা যদি তা নিজেদের মধ্যে ধারন করতে পারি সেটাই হবে তার প্রতি সন্মান প্রদর্শনের শ্রেষ্ঠ উপায়। আল্লাহ তাকে শান্তি দিন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।