২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি প্রধানমন্ত্রী হতে চাই

সেখ-শরীফ

Published : 15 May 2012, 12:36 PM

Updated : 28 Apr 2022, 02:26 AM

মাননীয়
রাষ্ট্রপতি,
বাংলাদেশ ।
বিষয় :- প্রধানমন্ত্রী হবার জন্য আবেদন ।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার পরিচালিত রাষ্ট্রের একজন বৈধ নাগরিক । আমি এই দেশটা কে খুব ভালবাসি । এই মানচিত্রটা কে বুকে আগলিয়ে রাখি কিন্তু দুর্নীতিবাজ সরকার বসিয়া দেশটার মানচিত্র খাইয়া ফেলিয়াছে । আমার অধিকার হরণ করিয়া নিয়া গিয়াছে এবং টেন্ডার বাজি, চাঁদা বাজি,করিয়া জনগণের অধিকার ও নিয়া গিয়াছে এমনকি সরকারের দমন নিপীড়নের কারণে বিরোধী দল ও ভুলিয়া গিয়াছে দেশ চালানোর কথা । এমতাবস্থায় দেশের কথা ভাবিয়া আমার ছোটকাল এর ইচ্ছা কে প্রাধান্য দিয়া এবং দেশ সঠিক ভাবে চালানোর প্রতিশ্রুতিটি দিয়া প্রধান মন্ত্রীর লোভনীয় পদটার সাধ কিছু দিনের জন্য আমি ভোগ করিবার ইচ্ছা পোষণ করিতেছি ।

অতএব, অযোগ্য সরকার বিতাড়িত করিয়া আমার মত একজন যোগ্য নাগরিককে দেশের প্রধান মন্ত্রী বানাইয়া উক্ত দেশকে ও জনগণকে কঠিন আজাবের হাত থেকে বাঁচাইবার জন্য আপনার একান্ত মর্জি হয় ।

ইতি
আম জনতার পক্ষে
এম,এস,এইচ, শরীফ
সাহারাস্তি, চাঁদপুর।