২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যারা ভারত থেকে পদক/ফ্রি ডিগ্রি আনতে যায় তাদের কি লজ্জা হয় না?

কান্টি টুটুল

Published : 10 May 2012, 02:53 PM

Updated : 24 Jun 2022, 12:14 AM

আতিউর রহমান রে কই…….ঐ পদক পানির অভাবে মরুভূমি হয়ে যাওয়া এদেশের ধান ক্ষেতে পুঁইতা রাইখেন,জমিতে সেচ দেওন লাগবো না।

কথা কয়টি ১৬ মার্চের আমার এক পোষ্টে বলেছিলাম,আশা ছিল তিনি হয়ত ঐ পদকের লোভ থেকে নিজেকে রক্ষা করবেন,

কিন্তু না তিনি ঐ পদকের কাছে নিজের বিবেক,বুদ্ধি,শিক্ষা সব কিছু বিকিয়ে দিয়েছেন,দেশের স্বার্থের সাথে বেইমানি করেছেন,নিজে সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়েও এদেশের কৃষকের পেটে লাথি মেরেছেন,

কারণ আজকে ভারত সরাসরি তিস্তা চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছে

তিস্তা চুক্তির বর্তমান বাস্তবতায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,গভর্নর আতিউর রহমান সহ যারা পদক/ ফ্রি ডিগ্রি নিয়েছেন তাদের সকলকে সেটা ফিরিয়ে দিয়ে দেশের স্বার্থ কে সবার উপরে স্থান দেয়ার অনুরোধ জানাই।

কৃতজ্ঞতাঃ বিবিসি বাংলা