ইলিয়াস আলীকে কি আদৌ ফিরে পাবে বিএনপি ?
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে উদ্ধারে দৃশ্যমান কোনো তৎপরতা বা মাথা ব্যাথা নেই। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে এবং টেলিভিশন চ্যানেল গুলো বলছে, ইলিয়াসকে খোঁজার তৎপরতা পুরোপুরি থেমে গেছে। নিখোঁজ হওয়ার ২১ দিন পেরিয়ে গেলেও তাঁর খোঁজ মেলেনি। তিনি জীবিত আছেন কিনা তা কেউ বলতে পারছে না। এদিকে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসে তিনি অপেক্ষায় রয়েছেন। কিন্তু সাধারন জনগন বলছে ইলিয়াস আলীকে কি আদৌ ফিরে পাবে বিএনপি?
সরকারের সব কটি গোয়েন্দা সংস্থা এ নিয়ে কাজ করছে বলেও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সেদিন শ্রম ও কল্যান প্রতিমন্ত্রী বলেছেন সরকার ইলিয়াস আলীকে খুজে বের করবে !! কিন্তু তারা কী করছে, তা কেউ আদৌ বলতে পারছে না।
