মাননীয় মহাসচিব (ভারপ্রাপ্ত) সমীপে
মাননীয়, মহাসচিব (ভারপ্রাপ্ত), আপনি আমাদের এই বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে যেতে পারলেন? আপনি তো এই সেদিন রন হুংকার দিয়ে আমাদের হরতাল ,অগ্নিসংযোগ ,গাড়ি ভাঙার নির্দেশ দিলেন | আমরা আপনার কথা রাখার যথাসাধ্য চেষ্টা করেছি | জ্যান্ত মানুষ পর্যন্ত পুড়ে মেরেছি | আপনি আমাদের পিঠ চাপড়ে বাহবা দিবেন ,এটুকু আমরা আশা করতেই পারি |কিন্তু আপনি নাকি পালিয়ে গেছেন , কে বলে আপনি পালিয়েছেন? আপনি তো রাজনৈতিক টেকনিক্স এপ্লাই করেছেন | পালাবে তো ওরা , যারা সরকারে আছে | আপনি তো বলেই দিয়েছেন, এমন আগুন লাগাব, পালবার পথ পাবেন না |
আমাদের সাথে কিছু তরুণ তুর্কি আছে যারা অযথাই প্যাঁচ দিয়ে কথা বলে , বলে কিনা আন্দোলনের দেখেছে কী, এই ছিঁচকে আন্দোলনেই মহাসচিব (ভার প্রাপ্ত ) পালিয়ে যায়, সামনের কঠিন দিনগুলো কিভাবে সামলাবে? ওদের কথায় কিছু মনে করবেননা যেন | আপনি পালিয়ে যাবার আগ পর্যন্ত যে জ্বালাময়ী বক্তৃতা করেছেন তার রেশ আজও আমরা অনুভব করি | তবে লিডার , একটা জিনিস অনেকেই খেয়াল করেছে আপনার বক্তৃতা কিন্তু নওয়াব সিরাজউদ্দৌলার স্টাইলকেও বলেছে, দূরে যাও |
আরেকটা কথা এই ফাঁকে বলে রাখি, কিছু ধানদাবাজ আওয়াজ তুলতে চায় , আপনি নাকি গুম হয়ে গেছেন| সাবধান লিডার ,এই ফাঁদে পা দিবেন না | আপনি যেখানেই থাকেন না কেন , একটা লাগাতার হরতাল দিয়ে দেখেন আমরা কিভাবে বাসে ,গাড়িতে সিএনজি তে আগুন জ্বালিয়ে হরতালকে স্বতস্ফূর্ত করে তুলি |
জেলের তালা ভাঙ্গবো – মির্জা ভাইকে আনবো |
