২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডেসটিনির চেয়ারম্যান পদ নয়, বীর প্রতীক ছাড়লেন সেক্টর কমান্ডারস ফোরামের পদ!!!

রাফে সাদনান আদেল

Published : 03 May 2012, 01:10 AM

Updated : 24 Jun 2022, 12:15 AM

সেক্টর কমান্ডারস ফোরাম থেকে পদত্যাগ করেছেন লে. জেনারেল এম হারুন-অর-রশিদ বীর প্রতীক (অব.)। তিনি ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন।

হারুন-অর রশিদ বাংলানিউজকে বলেন, 'বুধবার দুপুরের পর আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।'

পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, 'ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে কিছু গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে। সেই সঙ্গে সেক্টর কামান্ডারস ফোরামকে জড়িয়ে ফোরাম এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চলছে। ফোরাম যাতে বিতর্কিত না হয় এ কারণেই আমি সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিলাম।'

হারুন-অর-রশিদের পদত্যাগপত্র পেয়ে ফোরামের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল একে খন্দকার, বীর উত্তম (অব.) বলেছেন, 'এটা খুবই দুঃখজনক।'

আমিও বলতে চাই :

এটা খুবই দুঃখজনক