২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমন কেন??

জামাল হোসেন সেলিম

Published : 01 May 2012, 11:25 PM

Updated : 24 Jun 2022, 12:15 AM

"এ মুহূর্তে ৩ জন সদস্য এবং ৭৯ জন অতিথি ব্লগ পড়ছেন", অথবা "এ মুহূর্তে ৬ জন সদস্য এবং ১০৩ জন অতিথি ব্লগ পড়ছেন"……….. যখনই ব্লগে আসি এরকমই সংখ্যাগুলো দেখি। কেমন যেন একটু হীনমন্যতায় ভুগি। এমন কেন? অন্যান্য ব্লগে যখন যাই, সংখ্যাগুলো দেখি নিম্নতম দুই বা ততধিক অংকের। পাঠক প্রিয়তায় আমরা কি পিছিয়ে পড়ছি তবে? আমরা কি কিছু করতে পারি না এর প্রতিকারার্থে? এ ধরনের একটা স্বপ্ন দেখা তো অমুলক কিছু নয় যে, এই সাইটটা হবে সর্বাধিক পাঠকপ্রিয় একটি বাংলা ব্লগ সাইট! মায়ের চেয়ে মাসির দরদ বেশি হতে পারে না। নিশ্চয়ই কর্তৃপক্ষ এ ব্যাপারে সচেতন, এবং ভাবছেন প্রতিনিয়ত:। তবে একজন সদস্য হিসেবে নিজের ব্লগটাকে আরো একটু উঁচু মর্যাদায় দেখতে সাধ হয়। চলুন না আমরা সবাই মিলে একটু আলোচনা করি….