২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রতন গুম নয়তো?

আশরাফুজ্জামান আশরাফ

Published : 30 Apr 2012, 10:30 AM

Updated : 24 Jun 2022, 12:15 AM

আজ সকালে ঘুম থেকে উঠে টেলিভিশনের সুইচটা অন করলাম দেখলাম ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনকে ডিবি পুলিশ উটিয়ে নিয়ে গেছে কিন্তু রতনের স্ত্রী ডিবি অফিসে গিয়ে জানতে পারে রতন এখানে নেই (সূত্র চ্যানেল আই)। আমি সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে পড়লাম ভাইতো মরনিং ওয়াকে বাহিরে গেছেন ফিরে আসবেন তো। কিছুক্ষন পর কলিং বেলের আওয়াজ পেলাম দেখলাম ভাই ফিরে এসেছে। ভাইকে দেখে একটু জানালাম সাবেক ছাত্রদল নেতা রতনকে খুজে পা্ওয়া যাচ্ছেনা। ভাইও আমার সাথে বসে সংবাদটি দেখলেন। ভাইকে বললাম আগামীকাল থেকে মরনিং ওয়াকে আমিও আপনার সাথে যাব। ভাই বলল দেশের যে অবস্থা একা বের হওয়া সত্যিই খুব কঠিন।

কামরুজ্জামান রতনও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর মতো গুম হয়ে গেলেন নাতো? সেটা জানার জন্য হয়তো আর বেশিক্ষন দেরি করতে হবেনা।

এখন দেশের যে অবস্থা ভাই ভাইয়ের জন্য মা-বাবা সন্তানের জন্য সন্তান মা-বাবার জন্য বন্ধু বন্ধুর জন্য চিন্তিত থাকেন। আমরা এই অবস্থা থেকে উত্তরণ চাই।