২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই সময়! সম্মানিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দৃঢ় কণ্ঠে এই মুহূর্তেই হরতাল বন্ধের ঘোষনা দিন!

মওলা ই কুদ্রত

Published : 28 Apr 2012, 01:12 PM

Updated : 24 Jun 2022, 12:15 AM

সন্মানিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি তো বলেছিলেন যে আজ শনিবার আপনি পরবর্তী কর্মসূচী ঘোষনা করবেন, আপনার সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ক্রান্তি লগ্নে কেবল মাত্র একটি ঘোষনা দিয়ে সমস্ত বিভেদকামী শক্তিকে রুখে দিন! আজ শনিবার সকাল সকালই দৃঢ় কণ্ঠে আগামীকাল ও পরশুর হরতাল বন্ধের ঘোষনা দিন কারন হরতাল এই মুহূর্তে বাংলাদেশের কি ভয়ানক ক্ষতি করছে তা আপনি খুবই ভাল করে জানেন! ইলিয়াস আলীর বিষয় যে বিকল্প পথে মোকাবেলা করতে হবে তা আপনি নিশ্চয়ই জানেন, অচঞ্চল চিত্তে সেই পথে অগ্রসর হোন, প্রতিটি বিবেকবান দেশবাসীই আপনার হরতাল ছাড়া যে কোন নায্য পদক্ষেপ গুরুত্বের সাথেই নেবে বলে আমরা বিশ্বাস করি!