২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাল লাগা

বনফুলের বয়ান

Published : 24 Apr 2012, 04:23 PM

Updated : 24 Jun 2022, 12:16 AM

তাকে প্রথম যেদিন দেখেছিলাম সেই দিন বা তারিখ আমার মনে নেই। খুব উল্লেখযোগ্য কোনও ঘটনাও সেটা নয়। জীবনের একেবারে শুরুতে পাত্রী দেখতে গিয়ে তাকে দেখা। একেবারেই সাদাসিধা দেখতে। সেদিনের রোমাঞ্চিত কোনও তরুণকে প্রথম দেখাতেই আকর্ষণ করার মত তেমন কিছু তার চেহারায় ছিলনা। তবে তার চোখ দুটোর কথা মনে ছিল অনেক দিন। মনে হয়েছিল চোখেই বুঝিবা কথা বলে। তার প্রাণবন্ত আচরণ ভাল লেগেছিল। দ্বিধা দ্বন্দ্ব আমাকে ঘিরে রেখেছিল পরবর্তী বেশ কয়েকটা দিন। যা হোক সম্বন্ধ শেষ পর্যন্ত হয়নি।

আজ তাকে আবার দেখলাম। ব্যস্ত রাস্তায় একটা অন্ধলোককে পর হতে সাহায্য করছে। ভাল লাগলো, আজ তাকে ভাল লাগলো, সত্যিকার অর্থেই।

আজ আর ভাল লেগে লাভ নেই। মাঝে যে পেরিয়ে গেছে ২৫টি বছর।