২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাননীয় প্রধানমন্ত্রী, তাজদের কাজে লাগান দেশ উপকৃ্ত হবে

মোঃ গালিব মেহেদী খান

Published : 23 Apr 2012, 07:43 PM

Updated : 24 Jun 2022, 12:16 AM

" ক্ষমতা, অর্থসম্পদ, খ্যাতি প্রতিপত্তির জন্য রাজনীতিতে যোগ দেননি উল্লেখ করে তাজ বলেন, "যদি উদ্দেশ্য তাই হতো, তাহলে সবকিছু মেনে নিয়ে এখনো এমপি ও মন্ত্রিত্বের পদ আঁকড়ে থাকতাম।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনার চারপাশে এমন কথা বলা বা এমন কাজ করার মত লোক খুব বেশি নেই। দেশের স্বার্থে এবং আপনার বা আওয়ামী লিগের স্বার্থে এদের বড় বেশি প্রয়োজন। ভূল হয়ে যাচ্ছে না তো দয়া করে একটু ভাবুন। আমাদের দুর্ভাগ্য আমরা প্রয়োজনীয় মুহূর্তে উপযুক্ত লোককে চিনে নিতে ভুল করি। ফলে উপযুক্ত স্থানে তাকে বসাতে পারিনা, আর তার কাছ থেকে তার পুরোটা বের করে নিতেও পারি না। তাতে সে লোকটির হয়ত খুব বেশী ক্ষতি হয়না। ক্ষতি যা হয় তা পুরো জাতির। আর তাই যতটুকু এগোই তার থেকে অনেক বেশি পিছিয়ে পরছি। মাননীয় প্রধানমন্ত্রী তাজদের কাজে লাগান, দেশ উপকৃত হবে।