২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথাকথিত বুদ্ধিজীবিরা তোমরা আমার দেশ ছেড়ে চলে যাও

মাহবুবুল আজম

Published : 01 Apr 2012, 12:49 PM

Updated : 24 Jun 2022, 12:18 AM

আমরা যারা মুক্তিযুদ্ধের সেই অসাধারণ সময়ের পরে জন্মগ্রহণ করেছি, সেই আমরা আমাদের ইতিহাস জানতে চাই। সত্য ইতিহাস । আমার জন্ম নেয়ার ইতিহাস জানা আমার অধিকার। তথাকথিত বুদ্ধিজীবীরা নিজেদের মত করে আমার ইতিহাস রচনায় পেরেশান। আমি জানতে চাই সেই ইতিহাস যেখানে ছিল আমার দেশের মানুষের সত্যিকার আত্মত্যাগের কথা।