২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ মার্চ বিকেল ৩:৩০টা, আসছেন তো ব্লগাররা?

জাহেদ-উর-রহমান

Published : 24 Mar 2012, 01:50 PM

Updated : 25 Jun 2022, 11:04 PM

২৬ মার্চ হয়ে যাক ব্লগারদের আড্ডা! শিরোনাম একটা পোষ্ট দিয়েছিলাম গত ১৫ মার্চ। এই পোস্টটি তারই ধারাবাহিকতায় দেয়া হল।

ওই পোস্টে ২৬ মার্চ ব্লগারদের আড্ডার প্রস্তাবে অনেকেই শুভকামনা জানিয়েছেন; কেউ কেউ জানিয়েছেন আসার সম্ভাব্যতার কথা, আর কেউবা অপারগতার কথা, আর অনেকে তো প্রবাসীই। আমি আসলেই ভালভাবে বুঝতে পারছি না আসলেই কত জন আসবে? একটা জমজমাট আড্ডা দেবার মত যথেষ্ট ব্লগার আসবেন তো? নাকি আমরা ভার্চুয়াল সম্পর্কের বাইরে না গিয়ে ………….

কয়েকটা মন্তব্যে দেখেছি তারিখটা একটা সমস্যা কারো কারো জন্য। ওইদিন কারো হয়তো কোন অনুষ্ঠানে ব্যস্ততা আছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের কথা ভাবছিলাম একবার, কিন্তু ওইদিনও অনেকেরই পারিবারিক ব্যস্ততা বা অনুষ্ঠান থাকে। আসলে যেই দিনই এটা হোক না কেন কারো না কারো কোন ব্যস্ততা থাকবেই। তাই নানাদিক ভেবে শেষ পর্যন্ত এই দিনটাকেই বহাল রাখলাম। সময়টাও সেটাই থাকুক। আমি একটা অনুরোধ করছি সবাইকে, ওইদিন যারা যারা আসবেন এই পোস্টে সেটা একটু নিশ্চিত করুন।

আমরা ওইদিন বিকেল ৩:৩০ এ ছবির হাট (চারুকলা ইন্সটিটিউটের ঠিক উল্টো পাশে) এর বাইরের চত্বরে থাকবো। সবাই হয়তো সঠিক সময়ে আসতে পারবেন না। তাই আমরা বিকেল ৪ টা পর্যন্ত বাইরেই থাকবো। তারপর আমরা একত্রে ভেতরের মাঠের সুবিধাজনক জায়গায় গিয়ে বসবো। ওইদিন আমরা যাতে আমাদেরকে খুঁজে পেতে পারি সেজন্য আমি একটা ফোন নম্বার দিচ্ছি –
০১৯১১ ৪০ ০৭ ৫৩
(এই নম্বরটি শুধু ২৬ তারিখ সকাল থেকে বিকেল পর্যন্ত আমার কাছে থাকবে)

আড্ডা হাইলাইটস
তারিখঃ ২৬ মার্চ।
সময়ঃ বিকাল ৩:৩০ টা।
স্থানঃ ছবির হাট প্রাঙ্গন।

আরেকটা কথা, আমরা যারা ব্লগে লিখি আমাদের প্রত্যেকের রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় মতাদর্শ অনেকটাই পরিষ্কার – যেমন অনেকটাই পরিষ্কার আমারটাও। আড্ডাটা আমি আহ্বান করেছি বলে একটা কথা মনে হয় যে আমার চাইতে ভিন্ন মতাদর্শের ব্লগারা হয়তো ভাবছেন তাঁরা কি এখানে এসে স্বচ্ছন্দ বোধ করবেন? আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই আড্ডা মতাদর্শের পার্থক্যের কারনে কোন সমস্যা তৈরি করবে না। তাই যে কোন মতাদর্শের যে কোন ব্লগার চলে আসুন – আমরা আশা করছি সময়টা আমরা উপভোগ করব।

আপাতত এটুকুই। বাকি কথা সামনাসামনি হবে। দেখা হবার অপেক্ষায় ……..

@ ব্লগ টিম
এই ব্লগের সুত্র ধরেই আমরা আজ একটা প্ল্যাটফরম পেয়েছি কথা বলার। আর ব্লগ টিমের সার্বক্ষনিক চমৎকার মডারেশনে এই ব্লগ চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। আমরা, ব্লগাররা খুব খুশী হব যদি ব্লগটিমের সদস্যরা আমাদের সাথে এই আড্ডায় যোগ দেয়। ব্লগ টিমের সদস্যদেরকে এই আড্ডায় আন্তরিকভাবে আমন্ত্রন জানাচ্ছি।
–