অশালীন বক্তব্য আর নয়, সংসদ হয়ে উঠুক সুস্থ আলোচনার কেন্দ্রবিন্দু
বেশ কয়েক বছর পূর্বে দেশে থাকার সময় নিজের ব্যবসার কাজে বাবার অনুরোধে ঢাকায় গিয়েছিলাম। সেই সময়ে ঢাকা আমার কাছে অচেনা ছিল । আমার সাথে এক বন্ধু ছিল যদি ও সে এখন একজন বড় রাজনীতিবিদ । যোগাযোগ নেই বললেই চলে । আমি নিজের মত করে চলি সেও তার মত করেই চলে । ঢাকায় সেই বন্ধুর সাথে একটি বস্তির পাশ দিয়ে হেটে যাচ্ছিলাম । সেই সময়ে বস্তির মাধ্যে দুই মহিলার মধ্যে বিশ্রী ভাষায় ঝগড়া চলছিল । তাদের ঝগড়ার বিষয় কি ছিল তা আমার জানা নেই , কিন্তু তাদের মুখের ভাষা যে কি জঘন্য ছিল তা ছাপার অযোগ্য। আমি মনে মনে ভাবতাম বস্তির মানুষ গুলো এমনি হয় । হয়তো অভাব অনটন আর কষ্টের মাঝে থাকতে থাকতে তারা এমন হয়ে গেছে । তাই তাদের কে দোষ দেওয়া যায়না। আর যায় না বলেই আমরা তাদের সযত্নে এড়িয়ে চলি ।
গত সপ্তাহে পবিত্র উমরাহ পালন করতে মদিনা এবং মক্কায় বেশীর ভাগ ব্যাস্ত সময় কাটিয়েছি । আর সেই কারনে দেশের খবর তেমন জানা হয়নি । এছাড়া সৌদি আরব থেকে এই সপ্তাহের শেষ দিকে একেবারে দেশে ফিরে আসছি তাই সামান্য কিছু কেনাকাটায় ও ব্যাস্ত থাকছি । গতকাল অনলাইনে পত্রিকা খুলে তো আক্কেলগুড়ুম । আমাদের দেশের মহান সংসদে সেই বস্তি বাসীদের মত কান গরম করা উত্তপ্ত বাক্য বিনিময় । বস্তির মানুষেরা দারিদ্র এবং অসহায় । তারা সবসময় বিভিন্ন বিষয়ে ভুক্তভোগী। তাদের আচরনের মত করে নয় শুধু তাদের চেয়ে ও খারাপ এবং বিশ্রী ভাষায় সংসদের যে ভাষণের বিবরন শুনলাম তাতে আমরা আমাদের সেই সব সাংসদদের কে কি বলব?
তাদের সমস্যা কোথায় তা আমার জানা নেই । তাদেরকে খেয়াল রাখতে হবে সংসদের প্রতিটি কথা মহরতের মধ্যে দেশের সাধারন জনগনের কাছে পৌঁছে যাচ্ছে বেতার এবং টেলিভিশনের কল্যানে । আর জনগন যদি সংসদের এমন ভাষণ শুনে তাহলে সংসদ সদস্যদের নিয়ে তাদের মনে কেমন ধারনা হবে ? বুঝতেই পারছেন । গতকাল ও এই অবস্থার উন্নতি হয়নি। গতকাল ও সংসদে উত্তপ্ত বাক্য বিনিময় হয় । মাননীয় স্পীকার বলেন –
'গতকাল আসিফা আশরাফির বক্তব্যকে কেন্দ্র করে সংসদে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে তাঁর বক্তব্য শেষে স্পিকার তাঁকে উদ্দেশ করে বলেন, 'আপনি যেভাবে বক্তব্য দিয়েছেন, তা ঠিক না। অখ্যাত-কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী, নিষিদ্ধপল্লি জাতীয় শব্দ বলতে পারেন না।'
এরপর সাংসদদের উদ্দেশে স্পিকার বলেন, 'আপনারা গঠনমূলক বক্তব্য দিলে দেশবাসী প্রশংসা করবে। আজ (সোমবার) পত্রপত্রিকায় যা ছাপা হয়েছে তা লজ্জাকর। এ রকম হওয়া উচিত না'।
আমরা চাই সংসদে সুস্থ অ যুক্তিনির্ভর আলোচনা । উত্তপ্ত এবং অশালীন বক্তব্যে সংসদ সদস্যদের কাছ থেকে আমাদের কাম্য নয় । সংসদ হয়ে উঠুক দেশের সকল সমস্যা নিরসনের আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু মাত্র সংসদ সদস্য পদ টিকিয়ে রাখার জন্য বিরোধী দল সংসদে যাবে তা ও আমাদের কাম্য নয় । সরকারি দল আর বিরোধী দলের সুস্থ আলোচনায় সংসদ মুখোরিত হয়ে উঠুক । শক্তিশালী হোক গনতন্র ।
