২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রিয়তার মাপকাঠি!

জুলকারনাইন

Published : 19 Mar 2012, 10:34 PM

Updated : 24 Jun 2022, 12:18 AM

জনপ্রিয়তা কিভাবে পরিমাপ করা যায়? সনাতন ভোট যে একটা পন্থা সে আমরা জানি।কিন্তু বর্তমানে জনপ্রিয়তা মাপার বিভিন্ন পদ্ধতি লক্ষ্য করা যায়। রয়েছে এসএমএস এর ব্যবহার। অনলাইন ভোট তো নিত্যকার ব্যাপার। টুইটার তো আবার এসব কিছুকে ছাপিয়ে অন্য মার্গে উন্নীত হয়েছে ।সেখানে ফলোয়ার এর সংখ্যা দিয়ে জনপ্রিয়তা মাপা হয়।সম্প্রতি জানা গেলো যে টুইটারে শচীনের চেয়ে জনপ্রিয়তায় প্রিয়াংকা চোপড়া খানিক এগিয়ে।কারণ, তার ফলোয়ার বেশি। এটাই যদি মাপকাঠি হয় তাহলে সত্যি ভাববার বিষয়।যে নিরিখে আমাদের সুন্দরবনও শচীনের মত পিছিয়ে পড়েছে পৃথিবীর অনান্য আশ্চর্য বস্তুর কাছে।