২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগাররা, আমাকে মাফ করবেন, আমি ভাষা খুঁজে পাচ্ছি না….!

রাফে সাদনান আদেল

Published : 17 Mar 2012, 12:10 AM

Updated : 24 Jun 2022, 12:19 AM

এমন বিজয় দেখিনি কতদিন! বাংলাদেশের সামনে যখন প্রায় তিনশো রানের পাহাড় তখনও ভাবিনি আমরা পারবো। আমাদের দামাল ক্রিকেটাররা পারবে। তারপর তামিমের ব্যাটিং দৃঢ়তা আর একে একে জহিরুল, সাকিব, নাসির মুশফিকের ব্যাটিং দেখেও নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না! কি হচ্ছে! একটু পরপর স্টেডিয়ামে বেজে উঠছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেইসব জাগানিয়া গান। আর তাতেই জেগে উঠলো বাংলার দামাল ছেলেরা। পুরো স্টেডিয়ামে তখন প্রায় ত্রিশ হাজার বাঘের গর্জন। ব্লগাররা আমাকে মাফ করবেন আমি ভাষা খুঁজে পাচ্ছি না..শুধু এতটুকুই বলবো এমন বিজয় দেখেনি কতদিন! আমার জীবন ধন্য। তোমাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসা।