২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রিয়তা প্রকাশের অভিনব উপায়!

জুলকারনাইন

Published : 13 Mar 2012, 10:17 PM

Updated : 24 Jun 2022, 12:19 AM

সভা আয়োজন করে,লক্ষ লক্ষ লোক সমাবেশ ঘটিয়ে কার কতো জনপ্রিয়তা-এটা প্রমাণ করা যেনো খুবই জরুরী হয়ে পড়েছে।সব কাজ গৌণ করে এটাই এখন আরাধ্য কর্মে পরিণত হয়ে গিয়েছে। ভাবতে অবাক লাগে, দেশের ক্রান্তি কালে লড়াকু ভুমিকা পালনকারী বাঘা বাঘা নেতারা কী এমন ভাবাবেগে আক্রান্ত হয়ে গেলেন? যাদেরকে(হতভাগ্য জনসাধারনকে) নিয়ে তারা সপ্ন দেখেন, সপ্ন দেখান, তাদের বিড়ম্বনা তৈরিতে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হতে প্রতিযোগিতায় নেমে পড়লেন?