২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মরক্ষামূলক অবস্থানে মহাসমাবেশ

জীবন পথিক

Published : 12 Mar 2012, 08:04 PM

Updated : 24 Jun 2022, 12:19 AM

মহাসমাবেশকে কেন্দ্র করে বিগত ৩ দিন সরকারি দলের প্রশাসনযন্ত্রকে কুৎসিত ভাবে ব্যবহার আর তার আওয়ামি আর যুবলীগ এর ঢাকা শহরে যে আক্রমনাত্মক মহড়া চলেছে সেটা দেখার জন্য অতিন্দ্রীয় ক্ষমতার অধিকারী হতে হয় না।

আত্মরক্ষামূলক অবস্থানে থেকেও যে আজ বিরোধী দলের মহাসমাবেশটি অনুষ্ঠিত হতে পারলো সেজন্য বিরোধী দলের সকল নেতাকর্মী অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। গত ৩ দিন রাজধানী ঢাকা সহ সমগ্র দেশে যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছে ক্ষমতাশীন দল, সব ধরনের নগ্ন হস্তক্ষেপের পরেও গণমাধ্যমে যতটা প্রকাশ পেয়েছে তাতে সাধারণ নাগরিক যা বোঝার বুঝে নিয়েছে। এর পরেও যদি কারোর বোধদয় না হয় কেবল যুদ্ধাপরাধী বিচার সংক্রান্ত রেকর্ড বাজায় তবে তাদের জন্য প্রার্থনা করা ছাড়া আর কি করার থাকতে পারে।