২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের কেন ভোগান্তি হবে?

হাবিব৯৬

Published : 12 Mar 2012, 11:16 PM

Updated : 24 Jun 2022, 12:19 AM

বিরোধীদলের সমাবেশ কে কেন্দ্র করে সরকারের এই অতিরিক্ত সতর্কতা বা সতর্ক হওয়ার অভিনয় দেখে হাসি পাচ্ছে । সারা বছর ধরে দেশে এত অরাজকতা ঘটে গেল তখন কী সরকার নাকে তেল দিয়ে ঘুমিয়ে ছিল। আর সতর্ক হওয়ার জন্য সব যানবাহন,হোটেল বন্ধ করে দিতে হবে এটা কেমন কথা।বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে এবং যানবাহন বন্ধ করে জনগণকে শান্তি মত সমাবেশে অংশগ্রহণ করতে না দিয়ে তো তাদের উত্তেজিত করা হচ্ছে। সরকার কিভাবে সতর্কতা গ্রহণ করবে সেটা তার বেপার ,কিন্তু এর জন্য জনগণের কেন ভোগান্তি হবে?