২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আওয়ামী লীগ!

আলমগীর/লক্ষ্মীপুর

Published : 12 Mar 2012, 07:02 PM

Updated : 24 Jun 2022, 12:19 AM

বিরোধী দলের যেকোন রাজনৈতিক কর্মসূচীতে বাধা দেওয়ার জন্য পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীরাও যুক্ত হচেছ। সরকারের পক্ষ থেকে ঘোষণা আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামি লীগও বিরোধী দলকে প্রতিহত করবে। তাই সাধারণ মানুষের প্রশ্ন তাহলে কি আওয়ামি লীগকেও অস্ত্রসস্ত্র দেওয়া হবে? যাতে বিশেষ মুহূর্তে তারাও বিরোধী দলের কর্মীদের উপর গুলি চালাতে পারে। এভাবে দমন নিপীড়ন চালিয়ে সরকার কি বিরোধী দলের আন্দোলন ঠেকাতে পারবে? বিরোধী দল কি সরকারের কেউ না?