২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসভায় বাধা দিয়ে যারা দেশবাসীকে কষ্ট দেয় নিরপেক্ষ নির্বাচনের কথা তাদের মুখে শোভা পায় না

কান্টি টুটুল

Published : 12 Mar 2012, 12:13 PM

Updated : 24 Jun 2022, 12:19 AM

আওয়ামী লীগ সরকার আবারও নিজেদের পাতা জালে নগ্নভাবে ধরা খেল। তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি এখন দেশবাসীর কাছে আরও জোড়ালো আরও যৌক্তিক হয়ে প্রকাশ পেল।

যে দল বিরোধী দলের জনসভায় বিপুল সংখ্যায় জনসমাগম কে সহ্য করার ক্ষমতা রাখেনা এবং নজির বিহীন অপতত্পরতার মাধ্যমে সমগ্র দেশবাসীকে অবর্ণনীয় কষ্টের মাঝে ফেলে দেয় সেই দল নির্বাচনে বিরোধী দলের জয়লাভ সহ্য করার ক্ষমতা রাখে …….এটি পাগলেও বিশ্বাস করে না।

আশাকরি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বর্তমান বাস্তবতাকে মেনে নিয়ে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হতে বিরত থাকবে।

কৃতজ্ঞতা : ডেইলি ষ্টার